ঝালকাঠি প্রতিনিধিঃ-
রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামে নওমুসলিম নারীকে কুপিয়ে জখম করার ঘটনায় রাজাপুর থানায় মামলা (নং-০৩, তারিখ- ১১.১২.২২ইং) দায়ের করা হয়েছে। নওমুসলিম আমেনা বেগম ওরফে শেফালী দাস বাদী হয়ে হামলাকারী স্বামী আব্দুল্লাহ আল মইন ওরফে অপুর্ব পাল এবং তার পরকিয়া প্রেমিকা জাহানুর বেগমসহ অজ্ঞাত আরো ২/৩জনকে আসামী করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, ২০১৫ সালের ১৮ মে হিন্দু রীতি অনুযায়ী পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অপুর্ব পাল এবং শেফালী দাস। তাদের ঔরশে দুটি পুত্র সন্তানও জন্মনেয়। একটি নেট ব্যাগ কোম্পানীর ব্যবসা করতে ঢাকায় বসবাস করতাম। করোনাকালীন সময়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হলে আর্থিক সংকটের মুখে পড়ি। পিত্রালয় থেকে লক্ষাধিক টাকা এনে স্বামীকে ব্যবসা করার জন্য দেয়া হয়। ইতিমধ্যে সে মোবাইল জুয়া ও মাদকাসক্ত হয়ে পড়ে। ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ২০২০ সালের ১৫জানুয়ারী এফিডেভিট করে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে।
আমাকে ইসলাম ধর্মের কিছু বইপত্র এনে দেয়। ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামী শরিয়াহ অনুযায়ী সাড়ে ৩লাখ টাকা দেন মোহরে উভয়ের মধ্যে বিবাহ সম্পন্ন করা হয়। আমাদের সুখী জীবনের মধ্যে জাহানুর বেগম নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা তাকে ফুসলিয়ে পরকিয়া প্রেমে আকৃষ্ট করে। আমার স্বামী আমাকে ঢাকার বাসায় রেখে রাজাপুরের শুক্তাগড়ে থেকে আমার সাথে সবধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। সে ওই পরকিয়ায় আসক্ত জাহানুর বেগমের সাথে ঝালকাঠিতে ভাড়া বাসা নিয়ে থাকতে শুরু করে।
ইতিমধ্যে সে ঢাকায় গিয়ে নেট ব্যাগ তৈরীর কারখানাটিও বিক্রি করে আমাকে না জানিয়ে বড় ছেলেকে নিয়ে শুক্তাগড়ে চলে আসে। এলাকায় এসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে মাহিনুর নামে একজনের বাসায় আশ্রয় নেই। শীতে কাবুল ছোট ছেলেটার জন্য শীতের পোশাক আনতে গেলে ৩ ডিসেম্বর রাত ৭টার দিকে অপু, জাহানারাসহ আরো ২/৩জন অতর্কিত হামলা চালিয়ে মারধর করে গলাটিপে ও ধারালো চাকু দিয়ে মাথায় কুপিয়ে হত্যা চেষ্টা করে।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় অভিযোগটি গ্রহণ করে মামলা রুজু করেন। ওসি (তদন্ত) মো. মোস্তফা উপপরিদর্শক (এসআই) নাজমুজ্জামানকে তদন্তের নির্দেশ দেন।










