বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা পরিষদের শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড তুলেদেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহŸায়ক আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি)।
এসময় আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার ৫টি ইউনিয়নের ৩০৪ জন মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।










