মো. সুজন, বেতাগী (বরগুনা)
বরগুনার বেতাগীতে ব্যক্তিগত সফর করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বড় মোকামিয়া ইউনিয়নে নূরজাহান গার্লস স্কুল এন্ড কৃষি কলেজ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় তার সফরসঙ্গী হিসেবে জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়‚ন কবির উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, ”দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করেছিলেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমাদের অনেক কাজ করতে হবে। যাতে আমাদের তরুণ প্রজন্ম উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে অবদান রাখতে পারে। এজন্য তিনি দেশের বিত্তবান মানুষদেরকে গ্রামের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এগিয়ে আসার আহŸান জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, মির্জাগঞ্জের মরহুম ইয়ার উদ্দিন খলিফার মাজার জিয়ারত এবং বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাসচিব এম হুমায়ুন কবীরের মায়ের নামে প্রতিষ্ঠিত ন‚রজাহান গার্লস স্কুল এন্ড কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে তিনি ব্যক্তিগত এ সফরে আসেন।
মো. সুজন
বেতাগী, বরগুনা
০১৭৬৬৮০৪০০৬










