জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা মুসলিহীন সভাপতি এবং কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম মিরন সিকদারের কাঠালিয়া সেলুন মালিক (নরসুন্দর) সমিতি শনিবার পূর্ণদিবস কর্মবিরতী পালন করবে।
আজ ১২ আগষ্ট শুক্রবার কাঠালিয়া সেলুন মালিক সমিতির (নরসুন্দর) সভাপতি অভিনাস চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক অর্জুন শীল বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছে।
কাঠালিয়া সেলুন মালিক সমিতির (নরসুন্দর) সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানায়, বিএনপি’র সভাপতি ও উপজেলা মুসলিহীন সভাপতি এবং কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম মিরন সিকদার আমাদের এ সমিতি গঠনে সার্বিক সহযোগিতা করেছেন।
আমরা তার সম্মানে আগামীকাল শনিবার পূর্নদিবস কর্মবিরতী ঘোষনা করেছি। আমরা সেলুন সমিতির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম মিরন সিকদার এর বিদায়ী আত্মার শান্তি কামনা করছি।










