জনতার খবর ডেক্স:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মফিজ উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত হয়েছেন শৌলজালিয়া ইউনিয়নের মরহুম বাহার আলী ছোট সন্তান সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ।
তিনি বর্তমানে এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি, কাঠালিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, জনতার খবর নিউজ পোর্টালের স্ট্যাফ রিপোর্টার ও নতুন বার্তা নিউজ পোর্টালের সম্পাদক সহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দায়িত্ব পালন করে আসছেন।
এ ছাড়াও নাসির উদ্দিন উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর ইউপি সদস্য হিসেবে সতাতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
তাকে কাঠালিয়া প্রেসক্লাব ও জনতার খবর পরিবারের পক্ষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।










