জনতার খবর ডেস্কঃ বাংলাদেশ সীমান্তের মধ্যে একের পর এক মর্টার শেল পড়ার ঘটনায় প্রতিবাদ জানাতে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।চতুর্থবারের মতো তলব শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হওয়া এড়াতে দৌড়ে তিনি নিজের গাড়িতে ওঠেন। রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ঘটনা ঘটেছে।
১৮ সেপ্টেম্বর রবিবার সকালে তাকে ডেকে কড়া প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মর্টার শেল পড়ার ঘটনায় তাকে তলব করা হয়।
এর আগে গত শুক্রবার রাতে মিয়ানমারের পাহাড় থেকে ছোড়া মর্টারের একাধিক গোলা রাখাইনের ওয়ালিডং পাহাড়ের পাদদেশের শূন্যরেখার রোহিঙ্গা আশ্রয়শিবিরে এসে পড়ে। এতে মো. ইকবাল নামের একজনের প্রাণ যায়। আহত হয় আশ্রয়শিবিরের পাঁচজন।












