বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার ইউনিয়নে কাউনিয়া গ্রামের দফাদার বাড়ি নিজাম মুন্সির ঘর আগুনে পুড়ে ছাই,
ক্ষতি ১০ লক্ষ টাকা৷
স্থানীয়দের ধারনা, সোমবার ২৫ (জুলাই) সকাল সারে ৮ টায় দিকে সিলিন্ডার থেকে এ বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত। পরে বেতাগী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীও লোকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। ততোক্ষণে ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা নগদ অর্থ,আসবাব পত্র, দলিল, গহনা, ৩টি ফ্রিজ,টিভি ও ঘরের পাশে থাকা কবুতারের ফার্ম নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়।
বেতাগী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল লতিফ জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই টি ইউনিটে ১৪ সদস্য ঘটনাস্থলে যায়। কিন্ত সেখানকার রাস্তা অপ্রশস্ত হওয়ার কারণে ভ্যানে করে মালামালসহ সেখানে পৌছে গ্রাম বাসীদের সহায়তায় একটি পাম মেশিন পুকুরে লাগিয়ে দীর্ঘ আড়াই ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন কি ভাবে কোথায় থেকে লেগেছে জানা যায়নি।
নিজাম মুন্সি বলেন, শত চেষ্টা করেও কিছুই রক্ষা করতে পারিনি। আমার সব শেষ হয়ে গেল।শেষ সম্ভল টকু হাড়িয়ে পরিবারটি এখন নি:স্ব হয়ে পড়েছে। পথে বসার উপক্রম হয়েছে।
নিজাম এর স্ত্রী কাউনিয়া কলেজর ইংরেজি বিভাগের প্রভাষক।










