বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।সোমবার (২৭ ফ্রেরুয়ারি) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলিয় কার্যালয়ে এ উপলক্ষে উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে কেক কেটে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম গোলাম কবির, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, সাধারন সম্পাদক হাদীসুর রহমান পান্না, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারুল আক্তার,সাধারণ সম্পাদক শাহীনুর আক্তার সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










