বেতাগী (বরগুনা) প্রতিনিধি
সারাদেশের ন্যায় বরগুনার বেতাগীতেও পুলিশিবাধার মধ্যদিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহব্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিকের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহিন আলম, যুগ্ম আহবায়ক সার্জেন্ট মো. লাভলু, আব্দুস সালাম সিদ্দিকী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক দুলাল, সদস্য সচিব মিজানুর রহমান খান প্রমূখ।










