মো. সুজন বেতাগী (বরগুনা)
বরগুনার বেতাগীতে স্লোব বাংলাদেশের উদ্যোগে পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক বার্ষিক ওয়াশ বাজেটের গণশুনানী অনুষ্ঠিত।
গতকাল বেতাগী পৌরসভার সভাকক্ষে স্লোব বাংলাদেশের উদ্যোগে পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক বার্ষিক ওয়াশ বাজেটের গণশুনানী অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌর মেয়র এবিএম গোলাম কবির।
উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মাসুদুর রহমান খান, ওয়াশ কমিটির সভাপতি বদরুদ্দোজা জুয়েল, প্রেসক্লাব একাংশের সভাপতি মিজানুর রহমান মজনু, বেতাগী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আবদুল লতিফ, বেতাগী গার্লস স্কুল এ্যান্ড কলেজের সহযোজি অধ্যাপক মো. সাহিন মল্লিক, স্লোব’র মনিটরিং অফিসার আকবর হোসেন এবং পৌর কাউন্সিলর বৃন্দসহ বিভিন্ন পেসার প্রতিনিধিগন।










