বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা বেতাগীতে যেখান সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ এই মন্ত্রে উজ্জীবিত হয়ে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সচেষ্ট দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে মঙ্গলবার দুপুরে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় সহকারী পরিচালক মো: মাইনউদ্দীন, উপসহকারী পরিচালক কামরুল ইসলাম,বেতাগী সরকারি কলেজ সততা সংঘের সভাপতি মো: খাইরুল ইসলাম মুন্নার সঞ্চালনায় বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মহসিন খান ও সদস্য শাহানা পারভীন।
দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য এ বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল হিসেবে অংশগ্রহণ করেন শিক্ষার্থী মেহেদী হাসান, মেহেরাব হাসান ও নবম শ্রেণির মেহেরুন্নেসা মৌ। বিপক্ষে শিক্ষার্থী সাবরিনা রিয়া,নবম শ্রেণির উম্মে হাবিবা, দশম শ্রেণির আজিম খান। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন মো: কামরুজ্জামান সহকারি শিক্ষক মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়।
প্রতিযোগিতায় হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিকরা চ্যাম্পিয়ান ও মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় বিতর্কিকরা রানার্সআপ অর্জন করে এবং মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ দলের দলনেতা মেহেদী হাসান শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হয়। শেষে বিতার্কিকদের মধ্যে পুরস্কার বিতরণ ও সততা স্টোর পরিদর্শন করা হয়।










