আন্তর্জাতিক ডেস্কঃ বেতন বকেয়া থাকায় এবার খোদ নিউজরুমেই আত্মহত্যা করলেন সাংবাদিক। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট রবিবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যের তামিলনাড়ুতে এই ঘটনা ঘটেছে। দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, টি কুমার নামের ঐ সাংবাদিক ভারতীয় বার্তাসংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ায় (ইউএনআই) ফটো জার্নালিস্ট এবং ইউএনআই’র তামিলনাড়ু ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
তার আত্মহত্যার পর ভারতীয় সাংবাদিকতার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে। সহকর্মীর মৃত্যুর পর বার্তাসংস্থা ইউএনআই’র কর্মীরা বলেন, বিগত ৬০ মাস ধরে বেতন না পাওয়ায় চরম অর্থকষ্টে ভুগছেন সবাই। এদিকে ইউএনআই’র এডিটর-ইন-চিফ অজয় কুমার কাউল সাংবাদিকের এই আত্মহত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছে।
সূত্রঃ বাংলা ভিশন।












