আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩১৪টি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। গত ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কাতারের বিভিন্ন কোম্পানিতে অভিযান চালায় শ্রম মন্ত্রণালয়।
দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনকারী কোম্পানিগুলো কাতারে ঠিকাদারি ও সরকারি খাতে কাজ করে। কোম্পানিগুলোর বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তা হলো। কাতারের শ্রম আইনের ধারা নং ৬৬ মেনে না চলা। অর্থাৎ প্রবাসী শ্রমিকদের বেতন ও মজুরি পরিশোধে বিলম্ব বা বেতন না দেও
শ্রম আইনের ৬৬ নং ধারা ২০০৪ সালের আইন নং ১৪ দ্বারা প্রবর্তিত ও ২০১৫ সালের আইন নং ১ দ্বারা সংশোধিত। শ্রম মন্ত্রণালয় প্রবাসী কর্মীদের বেতন, মজুরি ও অধিকারের নিশ্চয়তা দিতে কঠোর কাজ করে যাচ্ছে। এদিকে কাতারে ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য টিকা কার্যক্রম শুরু হচ্ছে খুব শিগগিরই। আর এজন্য ফাইজার-বায়োএনটেক করোনা টিকার প্রথম চালান জানুয়ারিতে পৌঁছাবে।
কাতার টিভিতে কথা বলার সময় পেডিয়াট্রিক ইনফেকশাস ডিজিজের প্রধান ডা. মোহাম্মদ জানাহি এই তথ্য জানান। কাতারে ৫-১১ বছর বয়সী শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হলে সব পরিবারের উচিত তাদের বাচ্চাদের টিকা দেওয়ার জন্য উদ্যোগী হওয়া।












