বরিশাল প্রতিনিধিঃ
জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের টেমার গ্রামের বীর মুক্তিযোদ্ধা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ঘনিষ্ঠ সহচর, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষক পবিত্র কুমার সিমলাই ওরফে শখানাথ (৯৫) বার্ধক্যজনিত কারণে শুক্রবার সকালে নিজ বাড়িতে পরলোকগমন করেছেন।
তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। ওইদিন দুপুরে প্রয়াতের লাশ রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক শ্মশানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে স্থানীয় সাংসদ ও মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।










