জনতার খবর ডেস্কঃ সদ্য সমাপ্ত কাতার সফর নিয়ে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিদেশি কোন চাপে কিছু এসে যায় না, কারণ আমার সাথে আছে দেশের জনগণ। আসছে নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে সংলাপ করতে বিদেশি কোন চাপ আছে কিনা এমন প্রশ্নের জাবাবে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, যারা আমার বাবা- মাসহ সবাইকে হত্যা করে, আমাদের উপর অত্যাচার করেছে তাদের সাথে কিসের সংলাপ। তিনি বলেন, যারা বারবার আমাকে অপমান করেছে, দেশের স্বার্থে তাদের সাথে বসতে হয়েছে, আর নয়।
২০১৮ সালে নির্বাচন করে বিএনপির কি লাভ হলো প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেস্টা করলো। তিন’ শ সিটে ৭০০ মনোনয়ন দিয়ে টাকা কামালো।
নির্বাচন এগিয়ে আসায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাময়িক কিছু করলেও জনগণ সরকারের সাথে থাকায় কিছুই করতে পারবে না।
রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে উন্নয়ন সম্ভব তা আওয়ামী লীগ প্রমাণ করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, এজন্য ধৈর্য থাকতে হবে। আত্মবিশ্বাস ও লক্ষ্য রাখতে হবে।
জনগণই আওয়ামী লীগের মূল শক্তি।
একটানা সরকার পরিচালনার কারণে গণতান্ত্রিক ধারা আছে বলেই উন্নয়ন অব্যাহত আছে বলেনও জানান তিনি।
আওয়ামী লীগ জনগণের প্রতি দায়িত্ব বোধ নিয়ে কাজ করে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, খুব উঁচু মাত্রায় না হলেও মৌলিক চাহিদা মেটাতে সরকার সক্ষম হয়েছে।
কাতার সফরের মাধ্যমে লক্ষ্য অর্জনে সরকার সফল হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে উন্নয়নশীল দেশের অনুষ্ঠানে যোগ দেবে বাংলাদেশ। ২০২১ সালের রূপকল্প বাস্তবায়ন করেছে সরকার।












