কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদারের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন ১৪ দলের সমন্বায়ক ও মুখপাত আলহাজ্ব আমির হোসেন আমু এমপি (ভার্চুয়ালি সংযুক্ত)।
কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর বাবু তরুন কুমার কমকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির, জেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর জিএস জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য এস এম ফয়েজুল আলম ফিরোজ সিদ্দিকী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির খান, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন, উপজেলা মৎস্যলীগের সভাপতি মোঃ গোলাম মাওলা সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান উজির সিকদারের সুস্থ্যতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে আলোচনা সভা ও এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা ও বরিশালের ক্ষ্যাতিমান শিল্পিরা অংশ নেন।










