বরিশাল প্রতিনিধিঃ
৫ নভেম্বর গণসমাবেশে যোগ দিতে দূরবর্তী জেলাগুলো থেকে বরিশালে পৌঁছতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। গতকাল বুধবার থেকে পৌঁছানো নেতাকর্মীরা আত্মীয়স্বজনসহ সুবিধাজনক স্থানে থাকছেন।
৪ ও ৫ নভেম্বর ছোট-বড় সব ধরনের পরিবহন ধর্মঘট এবং পথে বাধার সম্মুখীন হতে পারার আশঙ্কা রয়েছে তাদের। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, লিফলেট বিতরণ করতে গিয়েও বাধার মুখে পড়ছেন তারা। বিভাগীয় গণসমাবেশ ঘিরে বরিশালের ছয় জেলা এবং ৪২ উপজেলায় বিএনপির কার্যালয়গুলোও সরগরম হয়ে উঠেছে। চলছে সমাবেশে যোগদানের প্রস্তুতি, বাধা উপেক্ষা করার কৌশল নির্ধারণ।
দিনরাত নেতাকর্মীরা প্রচার ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন। বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা জানিয়েছেন- লঞ্চ, বাস ও অন্যান্য গণপরিবহন বন্ধ হয়ে গেলেও বিকল্প ব্যবস্থা রেখে প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা।
এমনকি অনেক জেলা-উপজেলা থেকে দু-তিন দিন আগেই নগরের আশপাশের এলাকায় ও পাশের জেলা, উপজেলায় গিয়ে অবস্থান নিতে পারেন-এমন কৌশলও আছে। ইতোমধ্যে দূরবর্তী জেলার নেতারা বরিশালে আসতে শুরু করেছেন।
এদিকে বুধবার বিএনপির মিডিয়া সেলের আহŸায়ক জহির উদ্দিন স্বপন বলেন, ভোলার চরফ্যাশন, বানারীপাড়া, বাকেরগঞ্জ, আগৈলঝাড়া-গৌরনদীসহ বিভাগের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের সময় হামলা করা হচ্ছে। কোনো নেতাকর্মী তাদের বাসাবাড়ীতে থাকতে পারছেন না।
বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, সব বাধাবিপত্তি উপেক্ষা করে সমাবেশ সফল করতে বরিশাল বিভাগের নেতাকর্মীরা এখন প্রস্তুত। দূরবর্তী জেলার অনেক নেতাকর্মী ইতোমধ্যে বরিশালে আসা শুরু করেছেন।
গণসমাবেশকে ঘিরে যে আগ্রহের সৃষ্টি হয়েছে, তাতে করে তারা কেউ-ই এলাকায় থাকবেন না; পায়ে হেঁটে বা নদী সাঁতরিয়ে হলেও তারা গণসমাবেশে আসবেন।
মিছিল-¯েøাগানে সরগরম \ সমাবেশকে সামনে রেখে মিছিল ও ¯েøাগানে সরগরম হয়ে উঠছে বরিশাল বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক)। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল থেকেই দলে দলে নেতাকর্মীদের আসা-যাওয়া করতে দেখা গেছে।
কাঠালিয়া উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক জাকির হোসেন কবির হাওলাদার বলেন, পরিবহন বন্ধ হবে বলে আগে থেকেই বরিশালে অবস্থান করছি। প্রয়োজনে রাতে নেতাকর্মীদের নিয়ে মাঠেই থাকবো। সমাবেশ সফল করতে আমরা সবকিছুর মুখোমুখি হতে প্রস্তত আছি।
বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলসিক জাহান শিরিন বলেন, বিভাগীয় সমাবেশ সফল করতে আসা নেতাকর্মীদের বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারপরও কোনো কিছুতেই বরিশালের গণসমাবেশে জনস্রোত ঠেকানো যাবে না। প্রয়োজনে নেতাকর্মী ও সাধারণ মানুষ পায়ে হেঁটে, সাইকেলে, ট্রলার ও নৌকায় চেপে আসবেন।
আবাসিক হোটেলে পুলিশের নজরদারি \ বরিশাল নগরীর আবাসিক হোটেলগুলোর খোঁজ-খবর নিতে শুরু করেছে পুলিশ। হোটেল মালিকরা বলছেন, নতুন করে বোর্ডার বা অতিথি তোলার ক্ষেত্রে প্রশাসন থেকে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে নজরদারি বাড়ানো হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার ( ১ নভেম্বর) থেকে শহরের বেশ কিছু হোটেলে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বরতদের সঙ্গে কথা বলে এসেছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সন্ধ্যায় হোটেল রোদেলা ইন্টারন্যাশনাল ও কাঠপট্টি রোডের হোটেল ধানসিঁড়ি পরিদর্শন করেন। এই খবরে অন্য হোটেলে গুঞ্জন ছড়িয়ে পড়ে ‘পুলিশি অভিযানের’। বিএনপির কয়েকজন নেতাও এমন এই অভিযোগ করেন।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, হোটেল তদারকি আমাদের নিয়মিত কাজের অংশ। হোটেল কর্তৃপক্ষ সঠিকভাবে নিয়ম অনুসরণ করছেন কি না এসব খোঁজখবর নিতেই হোটেলে যাওয়া হচ্ছে। তিনি আরও বলেন, একটি রাজনৈতিক কর্মস‚চিকে ঘিরে আমাদের নজরদারি বাড়ানো হয়েছে।
বিএনপি নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুন ভাঙচুর \ সমাবেশের আগেই বিএনপি নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুন ভাঙচুর করা হয়েছে। গতকাল বুধবার রাতে সমাবেশস্থলের আশপাশ এলাকা সমূহসহ বিভিন্ন স্থানে একইভাবে ব্যানার-ফেস্টুন ভাঙচুর করে। এই ঘটনায় বিএনপি ক্ষমতাসীন আওয়ামী লীগসহ তাদের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করেছে।
বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক জানান, গণসমাবেশ উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি কাড়তে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানের আশপাশ এলাকাসহ জিলা স্কুল মোড়ে বেশকিছু ব্যানার ও ফেস্টুন টাঙিয়েছিলেন। বুধবার রাতে যেকোনো সময়ে কে বা কারা যেনো বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার ছবিসংবলিত ব্যানারগুলো ভেঙে ফেলে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে তার অনুসারীরা বিষয়টি প্রত্যক্ষ করে তাকে অবহিত করেন।
এই বিষয়ে ক্ষমতাসীন দলীয় দায়িত্বশীল কোনো নেতার বক্তব্য না পাওয়া গেলেও ব্যানার-ফেস্টুন ভাঙা বা ছেড়ার নেপথ্যে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের কোনো পক্ষ জড়িত থাকার আভাস দিয়েছে একটি সূত্র।
লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ,ভোগান্তিতে যাত্রীরা \ বাস বন্ধের ঘোষনার পর এবার বরিশাল-ভোলা রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল থেকে বরিশাল নদীবন্দর ও ডিসি ঘাট থেকে কোনো লঞ্চ ও স্পিডবোট ভোলার উদ্দেশ্যে যাত্রীদের নিয়ে যেমন ছেড়ে যায়নি। তেমনি ভোলা থেকেও কোনো নৌযান বরিশালে আসেনি।
বরিশালের লঞ্চ ও স্পিডবোট মালিক সমিতি লঞ্চ বন্ধের কোনো কারণ না জানাতে পারলেও বিএনপি নেতারা বলছেন, ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করেই নৌযানগুলো বন্ধ করা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন বরিশাল-ভোলা রুটে যাতায়াতাকারী নিয়মিত যাত্রীরা।
লঞ্চ চলাচল বন্ধের বিষয়ে মালিক সমিতি কিছু না জানালেও বিআইডবিøউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, ভোলায় আওলাদ নামক একটি লঞ্চে গতকাল হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে সকাল থেকে শুধু ভোলা রুটে লঞ্চ চলছে না। তবে মেহেন্দিগঞ্জ ও মজুচৌধুরীরহাট রুটের লঞ্চগুলো এখনও চলাচল করছে। এদিকে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ৫ নভেম্বর পর্যন্ত ভোলা-বরিশাল নৌ রুটে যাত্রীবাহী স্পিড বোট চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকরা।
তবে ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের কারণেই বন্ধ করা হয়েছে লঞ্চ ও স্পিডবোট এমনটাই বলছেন বিএনপি নেতারা।










