বরিশাল প্রতিনিধিঃ
নগরীর রূপাতলী চক্ষু হাসপাতালের সামনে বাস চাঁপায় নিহত বিএম কলেজের সাবেক ছাত্র ও ঢাকার স্পেশাল ব্রাঞ্চ (এসবি) বিশেষ শাখার এসআই ফয়েজের হত্যাকারী ঘাতক বাস হিমেল পরিবহনের চালক ও হেলপারকে দ্রæত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডে বিএম কলেজের ইংলিশ এলাইমান এসোসিয়েশন বিভাগের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা ঘাতক বাস চালক ও হেলপারকে দ্রæত গ্রেপ্তারের পাশাপাশি নিরাপদ সড়ক এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন।
বিএম কলেজ এলাইমান (ইংলিশ) বিভাগের আহবায়ক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার্ড বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিহত এসআই ফয়েজের বৃদ্ধ পিতা আব্দুল মালেক হাওলাদার, সাবেক শিক্ষার্থী জাহিদ আব্দুল্লাহ রাহাত, এলাইমান সদস্য মোজাফ্ফর ইমন, অমৃত লাল দে কলেজের শিক্ষক পার্থ সারথি স্বর্না, সাবেক শিক্ষার্থী তরিকুল ইসলাম তরিক, বিপ্লব দাশ, গনমাধ্যম কর্মী সৈয়দ মেহেদী হাসান প্রমুখ।
উল্লেখ্য, ঈদেরদিন বিকেলে নগরী থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ঝালকাঠীর নলছিটি যাওয়ার পথে বেপরোয়াগতির যাত্রী বাহি বাস হিমেল পরিবহনের চাঁপায় এসআই ফয়েজ ও তার মামাতো ভাই দুদক কর্মকর্তা এমদাদুল হক নিহত হন।










