বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগষ্ট (মঙ্গলবার) সকালে বরগুনার বামনা উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, দোয়া ও মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগষ্ট (মঙ্গলবার) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং বে-সরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। সকাল ৯টায় বামনা উপজেলা পরিষদের সামনে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করেন বামনা উপজেলা পরিষদ মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, বামনা উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার, বামনা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) তারেক হাসান, বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম, ১১০ বরগুনা-২(বামনা-পাথরঘাটা-বেতাগী ) আসনের জাতীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন এর পক্ষে, ৩১৫ সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য সুলতানা নাদিরা’র পক্ষে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদারে পক্ষে, বামনা প্রেসক্লাব সভাপতি মোঃ নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সরকারি বামনা কলেজ, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজ, সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বামনা উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। সকাল ১০টায় বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কর্মময় সংগ্রামী জীবনীর উপর আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। বামনা উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা।
বিশেষ অতিথি ছিলেন বামনা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) তারেক হাসান, বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম, বামনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ মোশাররফ হোসাইন জমাদ্দার, বামনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ রুমি খানম। বক্তব্য রাখেন বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান ছগীর, রামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম জমাদ্দার, বরগুনা জেলা পরিষদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা, বামনা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ আলী হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদাক মোঃ জসিম উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক এড. মোঃ আবুল কালাম আজাদ আকন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্মল চন্দ্র শীল প্রমূখ।
পরে বামনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মিলনায়তনে বামনা উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।
এছাড়া সকাল ১০টায় সরকারি বামনা কলেজ, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজ, বামনা সদর আর রশীদ ফাজিল মাদ্রাসা, উত্তর কাকচিড়া আলিম মাদ্রাসা, খোলপটুয়া আলিম মাদ্রাসা, হলতা ডৌয়াতলা সমবায় বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বুকাবুনিয়া মাহমুদিয়া দাখিল মাদ্রাসা এবং লক্ষ্মীপুরা দাখিল মাদ্রাসা, আলোচনা সভা, দোয়া ও মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।










