মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা ) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ( ০৪ ) চার জন আসামিকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ।
গতকাল সোমবার ১৮ সেপ্টম্বর ২০২৩ ইং তারিখ বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম এর দিক নির্দেশনায় বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) কাজী মোঃ খলিলুর রহমান, এসআই (নিঃ)/দেবাশীষ হাওলাদার, এসআই(নিঃ)/কে.এম. রাশিদুর রহমান, এএসআই (নিঃ)/মোঃ আবুল বাশার সংগীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০৪ চর জন আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন মোঃ হারুন, মোঃ ইসমাইল, মোঃ আঃ রহমান, মোঃ সেরাজ।
বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।










