মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা জেলার বামনা উপজেলার ০৩ নং রামনা ইউনিয়নের যুবলীগের কমিটি সম্পন্ন হয়েছে।
গত ১৫ মার্চ বুধবার যুবলীগের কাউন্সিল হওয়ার পরে এ কমিটি ঘোষণা হয়েছে উপজেলা যুবলীগের সমন্বয়ে।
গতকাল বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা মুনইম এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মোঃ জহিরুল ইসলাম ( রাসেল ), ও সাধারণ সম্পাদক এর দায়িত্ব দেওয়া হয়েছে মোঃ আরিফুজ্জামান ( আরিফ )।
এই কমিটি ১৫ ই মার্চ ২৩ ইং তারিখ থেকে আগামী ( ০৩) বছরের জন্য উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক’র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৈধ বলে ঘোষণা করেছেন। এবং চিঠি প্রাপ্তির আগামী ( ১৫) পনের দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটির তালিকা বামনা উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তরে প্রেরনের আদেশ দিয়েছেন।
নতুন কমিটি ঘোষনার পরে নবনির্বাচিত সভাপতি মোঃ জহিরুল ইসলাম ( রাসেল) বলেন, ৫৬ হাজার বর্গমাইল জুড়ে যে সংগঠনটির আলো দেখানো ভাস্বর প্রতিধ্বনী, যে সংগঠন অন্যায়ের বিরুদ্ধে গড়ে তোলে মানবিক প্রতিরোধ সেই সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৩ নং রামনা ইউনিয়ন শাখার সদ্যঘোষিত কমিটিতে আমাকে সভাপতি মনোনীত করায় আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই রাজপথের প্রমিথিউজ প্রগতিশীল যুবনেতা বরগুনা জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি Rezaul Kabir Atom ভাইয়ের প্রতি এবং বিপ্লবী সাধারণ সম্পাদক Abul Kalam Azad ভাইয়ের প্রতি।
আমি চিরকৃতজ্ঞ আমার প্রিয় নেতা নান্দনিক যুবনেতা বামনা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার ভাই ও সাধারণ সম্পাদক নুরুল হুদা মুনইম তালুকদার এর পতি।
আমি আপনাদের পাশে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ্।
আমি হলফ করে বলতে পারি আপনাদের দেয়া আমানত আমি সৎ এবং নিষ্ঠার সাথে পালন করবো।
আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতেও আমার চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আমি বিশ্বাস করি। আমি আমার কর্মদক্ষতা দিয়ে রামনা ইউনিয়ন আওয়ামী যুবলীগকে একটি সুশৃংঙ্খল, পিতা মুজিবের আদর্শিক এবং বামনা উপজেলার শ্রেষ্ঠ ইউনিট হিসাবে আমি গড়ে তুলবো।
এবং সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান ( আরিফ) বলেন, উক্ত কমিটি ঘোষনায় দলীয় সাংগঠনিক গতিশীলতা ও শৃঙ্খলার বহিঃপ্রকাশ ঘটেছে ও ইউনিয়ন ও ওয়ার্ল্ড পর্যায়ের নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ বিরাজ করছে। ত্যাগ, সাংগঠনিকতা, যৌগ্যতা ও বিচক্ষণতার মূল্যায়ন করা হয়েছে। আমি ২০০৬ থেকে স্কুল ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি,২০১০ সালে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছি,২০১৪ সালে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই । দায়িত্ব পেয়ে যথাযথ ভাবে পালন করি, ২০২০ সালে জাতীয় শেখ রাসেল শিশু কিশোর পরিষদের বামনা উপজেলা শাখার ১ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হই। আমি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী কে বিজয়ী করার লক্ষে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী কে বিজয়ী করার লক্ষে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী কে বিজয়ী করার লক্ষে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমাকে যুবলীগের দায়িত্ব প্রদান করায় জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক এর প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উপর অর্পিত দায়িত্ব জীবন দিয়ে পালন কারার চেষ্টা করব ও তাদের মান অক্ষুন্ন রাখব ইনশাআল্লাহ। মুজিবীয় আদর্শ প্রতিষ্ঠায় ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিজেকে আত্মনিয়োগ করব।










