মোঃ শাকিল আহমেদ, বরগুনা।
বরগুনা জেলার বামনা উপজেলার ০৪ নং ডৌয়াতলা ইউনিয়ন এর ০৩ নং ওয়ার্ডের ঐতিহ্য বাহী মোতাহার মিয়া চৌধুরী বাড়ির সামনের মাদ্রাসা ও মসজিদের সামনে একটি পুল রয়েছে যা বর্তমানে মানুষের চলাচলে দূরর্ভোগ হয়ে পড়েছে।
ওই পুল সংলগ্ন মিয়া বাড়ি একটি জামে মসজিদ ও একটি হাফেজি মাদ্রাসা রয়েছে, মাদ্রাসাটিতে প্রায় ১০০/১১৫ জন হাফেজ ছাত্র লেখা পড়া করছে। পুলটি ডৌয়াতলা এবং রামনা দুটি ইউনিয়নের সাথে সংযোগ রয়েছে দুই ইউনিয়নের লোক জন ও মাদ্রাসার ছাত্র এবং মসজিদের মুসল্লীদের যাতায়াতে দূরর্ভোগ হয়ে পড়েছে।
পুলটির বিম ভেঙ্গে যাওয়ার কারনে গাছ দিয়ে ভিম বানিয়ে তারপর এলাকার লোকজন যাতায়াত করছে অথচ এ ব্যাপারে স্থানীয় সরকার ও স্থানীয় জন প্রতিনিধিদের কোন সু নজর নাই।
তাই পুলটি মেরামত করার জন্য স্থানীয় লোক ও মসজিদ কমিটি এবং মাদ্রাসার হাফেজ ছাত্র গন জনপ্রতিনিধিদের বিশেষ ভাবে সুনজর দেওয়ার জন্য অনুরোধ রাখছে।










