মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় ৬৫ গ্রাম গাঁজা সহ এক যুবককে আটক করেছে বামনা থানা পুলিশ।
বামনাকে মাদক নির্মূলে ওসি মোঃ মাইনুল ইসলাম এর কঠোর ভূমিকা বাস্তবায়নের লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে গত ইং ২৪/০৭/২০২৩ তারিখ বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম এর দিক নির্দেশনায় বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম’ র নেতৃত্বে এসআই কে এম রাশিদুর রহমান’ র সংগীয় ফোর্স সহ বামনা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৬৫ গ্রাম গাঁজাসহ এক জনকে আটক করেছে।
আটককৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী হলেন উপজেলার সদর ইউনিয়নের, পূর্ব সফিপুর, ০৪ নং ওয়ার্ডের, রফিকুল ইসলাম এর ছেলে মোঃ ইমরান সিকদার(২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানা অফিসার্স ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম, তিনি আরও বলেন আটককৃতকে মাদক আইনের মামলা দায়ের করে বরগুনা কোর্টে চালান করা হয়েছে।










