বরগুনা প্রতিনিধি।
বরগুনার বামনায় ইয়াবা সহ তিন জনকে আটক করেছে বামনা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হল বুকাবুনিয়া গ্রামের কালাম জেমাদ্দারের ছেলে নাজমুল (৩২) নিজ আমতলী গ্রামের স্বপন জোমাদ্দারের ছেলে মাহমুদ হোসেন (১৬), গনি জোমাদ্দারের ছেলে জনি (১৬)।
বামনা থানার পুলিশের সূত্রে জানা যায়, গোপান সংবাদের ভিত্তিতে নিজ আমতলী গ্রামের মুল সড়ক থেকে মাদাক কেনা বেচার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম বলেন তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।










