বরিশাল প্রতিনিধিঃ
সরকারি সেবা তৃণম‚লে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বরিশাল বিভাগীয় কমিশনারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ জুলাই) বেলা ১১ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আ’লীগের সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মৃধা মু.আক্তার-উজ-জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার, বাবুগঞ্জ থানার ওসি মো. মাহাবুবুর রহমান।
এছাড়াও মতবিনিময় সভায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা জনগণের সেবক। তাই তৃণম‚লে জনগণকে সকল সেবা পৌঁছে দেওয়া তাদের দ্বায়িত্ব।










