ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস্ ঝালকাঠি জেলা শাখার ত্রি-বার্ষিক কউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে এই কউন্সিলে অতিরিক্ত জেলা প্রশাসক লতিফা জান্নাতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এবং বরিশালে আঞ্চলিক স্কাউটস পরিচালক স্বপন কুমারসহ জেলা ও উপজেলা পর্যায়ের স্কাউটস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কাউন্সিলে সুজিৎ কান্তি বসুকে সভাপতি ও গোলাম রব্বানি টিপুকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। ঝালকাঠি জেলার এই ২ স্কাউটস নেতা সর্ব সম্মতিক্রমে ২য় মেয়াদে পুণঃ নির্বাচিত করা হয়েছে।










