বরিশাল ও ঝালকাঠি প্রতিনিধি
স¤প্রতি বরিশাল সিটি কর্পোরেশনের পানি শোধনাগার থেকে চুরি হওয়া ১০ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তামার তার ঝালকাঠির নলছিটি থেকে উদ্ধার করা হয়েছে। ২৫ জুলাই রাতে এ তার উদ্ধার করে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম জানান, ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ইউপি সদস্য রিনা বেগমের বাড়ির (হাওলাদার বাড়ি) পুকুর থেকে ওই তার উদ্ধার করা হয়। তবে তার চুরির সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেফতার করা যায়নি। বরিশালের এই তার কীভাবে ঝালকাঠির নলছিটির পুকুরে আসলো সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, বরিশাল নগরীর রুপাতলীর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের তামার তার স¤প্রতি চুরি হয়ে যায়। ওই ঘটনায় বরিশাল কোতয়ালি মডেল থানায় সিটি কর্পোরেশনের পানি সরবরাহ শাখার সহকারী তত্ত¡াবধায়ক (চ.দা.) সোহরাব হোসেন বাদী হয়ে গত ১৭ জুলাই একটি মামলা দায়ের করেন। মামলায় পানি শোধনাগারের নিরাপত্তাকর্মী আমিরুল ইসলামকে আসামি করা হয়।










