বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ আগস্ট) সকালে পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম।
সভার শুরুতে তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিনসহ সার্বিক বিষয়ে সবার সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পুলিশ বাহিনীর সব সদস্যকে শৃঙ্খলা মেনে চলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এর আগে বিএমপি’তে কর্মরত ৫ জন পুলিশ সদস্য মো. জাকির হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. নেছার উদ্দিন, মো. আবুল হোসেন হাওলাদার ও মো. আঃ সালাম সহ সকলকে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন মােহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হােসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার দক্ষিণ আলী আশরাফ ভুঞা প্রমূখ।










