বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০ টায় যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ আঃ হামিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল কাদের। সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন অতিথিরা।
পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন, সেখানে তিনি স্টেডিয়ামের উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।










