বরিশাল প্রতিনিধিঃ
বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ ১০দফা দাবী বাস্তবায়নে বরিশাল মহানগর বিএনপি ও বরিশাল সদর উপজেলা বিএনপি পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সোমবার (১৬ জানুয়ারী) দলটির দলীয় কার্যলয়ে প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় বক্তাব্য রাখেন, মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল,যুগ্ম আহবায়ক ও সাবেক বিসিসি কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার জিয়া, যুগ্ম আহবায়ক ও বিসিসি কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, বিসিসি প্যানেল মেয়র ও যুগ্ম আহবায়ক কে এম শহিদুল্লাহ, মহানগর মহিলা দল সভাপতি ফারহানা তিথি প্রমূখ।
অপরদিকে বরিশাল আব্দুর রব সেরনিয়াবাদ প্রেসক্লাব প্রাঙ্গনে বরিশাল সদর উপজেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করে। এতে সদর উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্ব করেন।
সমাবেশে সদস্য সচিব রফিকুল ইসলাম শেলিমের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, বরিশাল দক্ষিন জেলা কৃষকদল আহবায়ক এইচ.এম মহসিন আলম, জেলা মহিলাদল সভাপতি ফাতেমা রহমান,বরিশাল দক্ষিণ জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাধারন সম্পাদক এ্যাড, এইচ.এম তছলিম উদ্দিন প্রমুখ।










