বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ১০৫ মণ নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাতে নগরীর পলাশপুর এলাকার একটি গোডাউনে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের স্থানীয় কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরের পলাশপুর এলাকার তিন নম্বর গলির একটি গোডাউনে অভিযানটি পরিচালনা করা হয়। পলিথিনগুলো সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ব্যবহার উপযোগী প্লাস্টিকে পরিণত করবে।
জানা গেছে, জব্দ হওয়া পলিথিনের মালিক আক্কাস হাওলাদার একজন ভ্রাম্যমাণ বিক্রেতা। তার কোনো দোকান নেই। মোটরসাইকেলে করে তিনি বরিশালের বিভিন্ন দোকান ও ব্যবসায়ীদের কাছে অবৈধ পলিথিন পৌঁছে দিতেন।










