বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল শিল্প নগরী বিসিক-এ ফরচুন সু কোম্পানির কারখানায় অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একযোগে কাজ করে ১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানিয়েছেন, শনিবার (২০ আগস্ট) বেলা ৩ টার দিকে তিনতলা ভবনের দ্বিতীয় তলার ফিনিশিং রুম থেকে আগুনের স‚ত্রপাত হয়। ওই কক্ষে শিপমেন্টের জন্য রাখা চামড়া থেকে শুরু করে লাইলন, প্লাস্টিক ও রাবারের জুতা ছিল। সেখান থেকে ধোয়া বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। ধোয়া এবং গ্যাসে কক্ষগুলো আচ্ছন্ন হয়ে পড়লে সকলেই আগুন আগুন বলে চিৎকার করতে থাকে।
কারখানার ইনচার্জ বলেন, আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিন। কিন্তু শিপমেন্ট থাকায় ৬০ জন শ্রমিক নিয়ে কাজ চলছিল। হঠাৎ কারখানার ফিনিশিং কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহ‚র্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ধোঁয়া এবং গ্যাসে কিছু শ্রমিক অসুস্থ হলে পড়ে। তবে প্রাথমিক চিকিৎসায় তারা সুস্থ হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ না করে বলা সম্ভব নয়। ধারনা করা হচ্ছে, বিদ্যুতের শটসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিস কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, ছয়টি ইউনিটের চেষ্টায় ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত না করে বলা সম্ভব নয়।










