বরিশাল প্রতিনিধিঃ
অত্যাবশ্যকীয় পরিসেবা খাতে ধর্মঘট বন্ধে পরিসেবা বিল ২০২৩ বাতিল, নূন্যতম মজুরী ২০ হাজার টাকা নির্ধারণ,বাজারের দব্যমূল্য নিয়ন্ত্রণ,নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান,দিন মজুরদের সারা বছর কাজ ও সকল শ্রমজীবীদের রেশন প্রদানের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বরিশাল জেলা কমিটি। শনিবার (১৩ মে) সকালে নগরীর সদররোড এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বরিশাল মহানগর জাতীয়তাবাদী শ্রমিকদল মহানগর আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসময় বক্তব্য রাখেন বরিশাল জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি এ্যাড, একে আজাদ, জাকির হোসেন,বরিশাল মহানগর শ্রমিকদল সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম,বরিশাল নৌ-যান শ্রমিক ফেডারেশন সভাপতি শেখ আবুল হাসেম মাস্টার, আলাউদ্দিন মোল্লা,মহানগর শ্রমিকদল যুগ্ম আহবায়ক শাহজাদা খন্দকার,তুষার সেন,শন্তু মিত্র,আলি হোসেন,কাউসার হোসেন মনু,মোঃ আলতাফ হোসেন প্রমুখ।










