বরিশাল প্রতিনিধিঃ
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটার দিকে জেলার গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আল-আমিন হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুজ্জামান ফরহাদ মুন্সী, মো. রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার।
বক্তব্য রাখেন, প্রধানশিক্ষক এইচএম মানিক হাসান, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুস সালাম সেরনিয়াবাত প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানশিক্ষকসহ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।










