বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল নগরীর স্বরোডস্থ নতুন বাকলার পেছনে জনসাধারণের চলাচলের রাস্তায় দেয়াল তুলে প্রতিবন্ধকতার সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়েছে দেয়াল উচ্ছেদ করেছে বরিশাল সিটি করর্পোরেশন।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, স্বরোড নতুন বাকলার পেছনের এলাকার জনৈক সহিদুল আলম জনসাধারণের চলাচলের রাস্তা আটকে পাকা দেয়াল নির্মাণ করেন। এ ব্যাপারে স্থানীয় ভুক্তভোগীরা সিটি কর্পোরেশনে লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর উচ্ছেদ শাখা থেকে অবৈধ দেয়াল অপসারণের জন্য সহিদুল আলম তালুকদারকে নোটিশ প্রদান করা হয়। কিন্তু তিনি দেয়াল অপসারন না করায় তাকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়।
এরপরও অপসারণ না করায় বৃহস্পতিবর অভিযান চালিয়ে অবৈধ দেয়াল অপসারণ করে জনগণের চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়া হয়।










