বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় দিবসটি উপলক্ষ্যেন বরিশাল জেলা (দক্ষিণ) যুবদল ও মহানগর যুবদলের উদ্দ্যেগে বর্ণ্যাঢ্য র্যালি, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি পালিত হয়।
বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে ও জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক এ্যাড, হাফিজ আহমেদ বাবলুর সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়েদুল হক চাঁন।
আলোচনা শেষে নেতা কর্মীদের অংশ গ্রহণে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।










