বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জ থানার হত্যার চেষ্টা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮।
শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮ এর সদর দফতর। গ্রেপ্তার মো. জসিম হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর এলাকার মোজাফ্ফর হাওলাদারের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৮, সিপিএসসি, বরিশাল ও র্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি বিশেষ যৌথ আভিযানিক দল শুক্রবার রাতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বালাশুর এলাকায় অভিযান চালায়। অভিযানে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জসিম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, জসিম ২০১৬ সালের জমিজমা সংক্রান্ত একটি বিবাদকে কেন্দ্র করে পাশের বাড়ির মো. ছোবহান মোল্লাকে হত্যার উদ্দেশে গুরুতর জখমসহ ধারালো অস্ত্রদ্বারা ডান পায়ে হাটুর উপর থেকে বিছিন্ন করে ফেলে। সে মামলায় তাকে যাবজ্জীবন কারাদÐ প্রদান করা হয়, পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করে আদালত। এছাড়া বাকেরগঞ্জ থানায় আসামি জসিমের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন রয়েছে।










