বরিশাল প্রতিনিধিঃ
আর মাত্র ৮দিন পর শুরু হতে যাচ্ছে জনপ্রিয় ফুটবলের সবচেয়ে বড় আসর কাতার বিশ্বকাপ-২২। দেশব্যাপি কোটি কোটি ফুটবলপ্রেমি দর্শক তাকিয়ে আছে এবারের আসরের উদ্ধোধনী অপেক্ষার প্রহর গুনছে।
এদিক থেকে একসময়ে বিভাগীয় শহর বরিশালে যে ক্রিড়ামোদি দর্শক দেশীয় ফুটবলে মোহামেডান-আবাহনী ছাড়া বিশ্ব অঙ্গনে আর্জেটিনা ও ব্রাজিলের ভক্ততায় ছিল তা অনেকেই এখন বয়সের ভাড়ে ও বিভিন্ন ব্যাস্থতার কারনে এখন আর তারা আগের মত পাড়া-মহল্লায় সেরকম উম্মাদনায় সময় দিতে পারছে না। এছাড়া বর্তমান প্রজন্ম কোচিং ও মোবাইল-ইন্টারনেট,গেম সহ বিভিন্ন চ্যাটিংয়ে ব্যাস্থ হয়ে পড়ায় খেলা-ধুলায় তাদের মন-মানসিকতা অনেকটা আকর্ষন নেই। শুধু একমাত্র ক্রিকেট খেলা হলে নগরীর কতিপয় যুবক দর্শক চোখে পড়ে তাও যদি বাংলাদেশ দল সফলতা অর্জন করে। এছাড়া ফুটবলের প্রতি তেমন আনন্দ চোখে দেখা যায় না। অন্যদিকে দেশীয় ফুটবল লীগ খেলায় আবাহনী ও মোহামেডানের খেলায় যে ধরনে প‚র্বে রেডিওতে ধারা বর্ননা কড়া হত তা না থাকার কারনেই এবং বরিশালের পাড়া-মহলায় খেলা-ধুলার মাঠ সংকট, স্থানীয় ফুটবল লীগ ঠিকমত না হওয়ার কারনে বরিশালে বর্তমান প্রজন্ম অনেকটাই খেলা-ধুলার আনন্দ-উম্মাধনা থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে বলেই ত্রিড়ামোদিরা মনে করছেন।
বিশ্বকাপ ফুটবল পতাকা বিক্রয়কারী শাহাদৎ হোসেন বলেন, ‘গত ফুটবল বিশ্বকাপে বরিশালে পতাকা বিক্রি করতে এসে যেধরনের ফুটবল প্রেমি দর্শক ও পতাকাক্রয়কারী দর্শক দেখেছেন এবছর ৮দিন হয়েছে তাতে আগের মত তেমন পতাকাক্রয়কারী ফুটবল ভক্ত দর্শক চোখে এখনও পড়েনি।
বরিশালে কোন দলের পতাকা ক্রয়কারী দর্শক অছে জানতে চাইলে সে বলেন, এখন পর্যন্ত যত পতাকা বিক্রি হয়েছে তাতে আর্জেটিনার পতাকা বেশি বিক্রি হচ্ছে। তার পরেই রয়েছে ব্রাজিল, ইংল্যান্ড, জার্মানী,স্পেন,সৌদির পতকা বিক্রি করছেন।’
টেলিভিশন ও বেতারের ক্রিড়া ভাষ্যকার সফিকুল ইসলাম বলেন, বর্তমানে ক্রিকেটের বিশ্বকাপ খেলা চলার কারনে বর্তমান প্রজন্ম যুবক ছেলেরা অনেকেই সেদিকে নজর থাকার কারনে এবার হয়ত বিশ্ব ফুটবলের দিকে নজর দিতে পাড়ছে না। এছাড়া বরিশালের বর্তমান প্রজন্ম ফুটবলের চেয়ে ক্রিকেট খেলার দিকে বেশি ধাপিত হয়ে পড়ায় আগের মত ফুটবলের প্রতি তাদের আকর্ষন আগ্রহটা কমে গেছে।
এছাড়া তিনি মনে করেন এই ফুটবলের প্রতি নতুন করে বর্তমান প্রজন্মকে ফিরিয়ে আনতে হলে তৃনমুল গ্রাম প্রর্যায়ে থেকে শুরু করে প্রতিটি এলাকা ও পাড়া মহল্লার ক্লাবে খেলা-ধুলার চর্চা তৈরী ও নিয়মিত ফুটবল টুর্নামেন্ট না থাকার কারনে দর্শক সৃষ্টি হচ্ছে না।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বরিশাল বিভাগ ও জেলা ফুটবল কোচ মশিউল আলম স্বপন বলেন, ‘একইতো দেশের সার্বিক পরিস্থিতি ভাল না। বিগত করোনার কারনে স্কুলমুখি শিক্ষার্থীরা খেলা-ধুলা থেকে অনেকটা সরেগেছে। আগে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাঠে আনন্দ-উৎসবমূখর পরিবেশে দলবেশে বিভিন্ন ক্লাবের সমর্থক হয়ে খেলা দেখতে যেত এখন তারা মোবাইলের প্রতি ঝুকে পড়ায় সারাক্ষণ তা নিয়ে ব্যাস্থ হয়ে পড়েছে তাই তাদের ফুটবলের প্রতি যে আগ্রহ থাকার কথা সেটা এখন আর নেই। অন্যদিকে এখন অনেক পরিবার থেকে তাদের সন্তানদেরকে জিপি-এ (৫) পাওয়া নিয়ে এত ব্যাস্থ হয়ে পড়েছে তার জন্য কোন পরিবার থেকে আগের মত খেলোয়ার বা খেলা-ধুলার প্রতি যে আগ্রহ থাকার কথা তা দেখা যায় না। তেমনি বরিশালে কোন এলাকায় আগের মত পাড়া-মহল্লার ছেলেরা মাঠের অভাবে খেলা-ধুলা করতে পারছে না।’
বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকার বেশ কয়েকজন শিক্ষার্থী ফায়েম, ঈমন,রাজা,হৃদয়,জিলান ও আহাদ প্রতি বছরের মত এবছর তারা ব্রাজিলের সমর্থক মিলে ৩০ ফুট দৈর্ঘ একটি ব্রাজিলে পতাকা কয়েকটি ব্যাবসা প্রতিষ্ঠানের উপর টানিয়ে দিয়েছে। এসময় তারা বলেন, আগেরমত তারাও বিশ্বকাপ ফুটবল শুরুর প‚র্বে তাদের যে বিশাল গ্রæপ ছিল এখন আর নেই। তারা বর্তমানে বিভিন্ন কাজে ও মোবাইলে জড়িয়ে পড়ায় ঠিকমত এই আনন্দে সরিক হতে আসে না।










