বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জের একটি বিয়ে বাড়ি ও উজিরপুরের শিকারপুর বন্দরে চারটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে পৃথক দুই ডাকাতির ঘটনা ঘটে।
বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. রোকন মৃধা জানান, ভ‚তেরদিয়া গ্রামের মজিবর খানের বাড়িতে মাঝরাতে ডাকাত দল হানা দেয়। আর মজিবর খানের ছেলে মালয়শিয়া প্রবাসী রাসেল খানের বৌ-ভাতের অনুষ্ঠান আজ রোববার।
তিনি জানান, ডাকাত দল আগ্নেয় ও ধারালো অস্ত্রের মুখে বিয়ে বাড়ীর সকলকে জিম্মি করে নগদ ৫ লাখ টাকাসহ বিদেশ থেকে নিয়ে আসা এবং নববধূর পিতার দেওয়া সকল গহনা এবং তার বাড়িতে আসা সকল অতিথিদের স্বর্নালংকার ও মূল্যবান ৭টি মোবাইল ফোন সেট নিয়ে গেছে।
তিনি আরও জানান, মজিবর খান বেরিয়ে প্রতিবেশি ও পাশের লোকজনকে খবর দেন। পরে মসজিদের মাইক দিয়ে ডাকাত প্রতিরোধের আহŸান করা হয়। তখন ডাকাতরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে বলে ইউপি সদস্য জানিয়েছেন।
অপরদিকে, উজিরপুর উপজেলার শিকারপুর বন্দর বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু জানান, একটি স্পিডবোট ও ট্রলার নিয়ে ৩০/৩৫ জনের একটি ডাকাত দল রাত আড়াইটার দিকে বন্দরে হানা দেয়। বিভিন্ন আগ্নেয় ও ধারালো অস্ত্রে সজ্জিত ডাকাত দল বন্দরে প্রবেশ করে। পরে নিরাপত্তা প্রহরী ও পথচারী অন্তত ৩০ জনকে বন্দরে বেঁধে রাখে।
তারপর অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে তালা কেটে ডাকাতরা ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান, কনিকা, রিয়া ও আহম্মেদ জুয়েলার্সে প্রবেশ করে মালামাল, নগদ অর্থ এবং স্বর্নালংকার লুট করেছে। পরে বন্দরের রুপালী ব্যাংকের শাখায় হানা দেয়। তখন ব্যাংকের মধ্যে থাকা নিরাপত্তা প্রহরী মিরাজ ডাক চিৎকার দিলে বাজারের আশে-পাশের লোকজন এসে পড়লে ডাকাতরা পালিয়ে যায়।
বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি বাবুগঞ্জে গিয়েছেন। আর উজিরপুরেও উর্ধ্বতন কর্মকর্তা পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রæত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।










