বরিশাল প্রতিনিধিঃ
আগামী ৫ নভেম্বর বিএনপি’র বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে মহানগরীর ছয়টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে মহানগর ও জেলা বিএনপি’র কার্যালয়ে মহানগর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক কেএম শহিদুল্লাহ’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা আবু নাসের মোঃ রহমতুল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপি’র সদস্য সাইফুল আহসান আজিম, এ্যাডভোকেট ইমন চাকলাদার, জাহানারা বেগম প্রমুখ।










