বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ ফেব্রæয়ারী) সকাল পৌনে নয়টার দিকে বরিশাল নগরের পশ্চিম কাউনিয়া জেলবাগান এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু আয়ানের পিতা সালাউদ্দিন সেনাকল্যাণ সংস্থায় চাকরি করেন।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, আয়ানের চাচা আলাউদ্দিন কারারক্ষী পদে চাকরির সুবাদে পশ্চিম কাউনিয়া জেলবাগান কোয়ার্টারে থাকেন। সেই সুবাদে আয়ানের বাবাও একই কোয়ার্টারে থাকতেন। সোমবার সকালে শিশু আয়ান খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়।
কিছুক্ষণ পরে তাকে না পেয়ে খোঁজ করলে কোয়ার্টারের পুকুরে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শিশু আয়ানকে মৃত ঘোষণা করেন।
এদিকে শিশু আয়ানের মৃত্যু সংবাদ পেয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল ঘটনাস্থল পরিদর্শন করেন।










