গৌরনদী প্রতিনিধিঃ
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর টরকীতে বাস ও তেলের লরির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তেল বহনকারী লরির চালক ঘটনাস্থলে নিহত হন এবং বাসের ৬ যাত্রী আহত হয়েছে। নিহত মোক্তার মোল্লা (৫০) গোপালগঞ্জ জেলার মোকসেদপুর এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৭ টার দিকে টরকী বাজার সংলগ্ন ব্রিজের উত্তর প্রান্তে ঘটা এ দুর্ঘটনায় মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ বেলাল হোসেন বলেন, এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও বাসের ৬ জন যাত্রী আহত হন। কিছু সময় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিলো। দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের ওপর আড়াআড়ি অবস্থায় পরে থাকলে সেটিকে রেকারের মাধ্যমে সরিয়ে নেয়া হয়েছে।










