বরিশাল প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা বারোটার দিকে জেলা ছাত্রদলের একাংশের আয়োজনে নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় দোয়া-মোনাজাতের আয়োজন করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি লিয়ন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হোসেন, জেলা ছাত্রদল নেতা নজরুল ইসলাম, মিথুন, মেহেদী হাসান প্রমুখ।










