বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ৭ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহষ্পতিবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯ টার পর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোকন মজুমদার।
তিনি বলেন, চরাকউয়া বাস স্ট্যান্ড থেকে বরিশাল ও বাকেরগঞ্জের অভ্যন্তরীন ৭ টি রুটে বাস চলাচল করে। তবে ঘোষনা ছাড়াই নতুন দুটি বাস এ রুটে জোরপূর্বক চলাচল শুরু করলে মালিক সমিতি বাস চলাচল বন্ধ করে দেয়।










