বরিশাল প্রতিনিধিঃ
বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশালের বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী প্রফেসর ডাঃ এজেডএম জাহিদ হাসান বলেছেন, ৫ নভেম্বর বরিশালে গণসমাবেশের মাধ্যমে শেখ হাসিনাকে ঘৃনার চোখে বিদায় জানাবে জনগণ। সেই সাথে বরিশালে সমাবেশের নগরী হয়ে উঠবে।
তিনি আরও বলেন, বাস, লঞ্চ, থ্রী-হুইলার বন্ধ করে জণগনকে আটকে রাখা যাবেনা। যেমনটা ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও খুলনায় বাঁধাগ্রস্থ করে বিএনপির জন¯্রােত ঠেঁকিয়ে রাখতে পারেনি, তেমনি বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের জনগণকেও আটকে রাখতে পারবে না।
বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে সমাবেশস্থল নগরীর বঙ্গবন্ধু উদ্যান (বেলর্সপার্ক) ময়দান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেছেন। এসময় অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সমাবেশের প্রচার-প্রচারনা কমিটির আহবায়ক আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবিরসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু উদ্যানের বিগত ইতিহাস থেকে জানা গেছে, এ উদ্যানে যেকোন দলের এককভাবে সমাবেশের জন্য অনুমোদন দেয়া হতো। তবে এবারই প্রথম ৫ নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশের জন্য প্রশাসন মাঠ ব্যবহারের অনুমতি দিলেও এক সাইড আওয়ামী লীগ দখল করে রেখেছে। জানা গেছে, ৭ নভেম্বর যুবলীগের সমাবেশের জন্য উদ্যানের পাকা মঞ্চ সরকারদলের জন্য বরাদ্ধসহ মাঠের মধ্যস্থান তাদের জন্য প্রস্তুত করা হচ্ছে। তাই বিএনপির সমাবেশের জন্য মাঠের মাঝ বরাবর পশ্চিম পাশে ৫০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থ মঞ্চ নির্মান করাসহ মাঠের অর্ধেক ব্যবহার করা সম্ভব হবে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন বলেন, আমার জানা মতে আমাদের ওইখানে কোন প্রোগ্রাম নেই। মাঠের অনুমোদন দিয়েছে জেলা প্রশাসক এ বিষয়ে তিনিই ভাল বলতে পারবেন।










