বরিশাল প্রতিনিধিঃ
ডিজেল, কেরোসিন,পেট্রোল ও অকটেনের ম‚ল্য বৃদ্ধি বাতিল করা সহ কৃষকের সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়াকার্স পার্টি ও বাসদ বরিশাল জেলা কমিটি।
রোববার (৭আগস্ট) সকাল সাড়ে ১০ টায় নগরীর প্রান কেন্দ্র সদররোড এ কর্মসূচি পালন করে।
সমাবেশ শেষে পরে তারা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বেড় করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ করে।
বরিশাল জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি ও বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক এ্যাড, শেখ মোঃ টিপু সুলতান, অধ্যক্ষ মোতালেব হাওলাদার, জাকির হোসেন,জাহাঙ্গির হোসেন চৌধুরী, আনিসুর রহমান সবুজ প্রমূখ।
অপরদিকে বরিশাল জেলা বাসদ কমিটি একই দাবীতে বিক্ষোভ সমাবেশ করে ।










