• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Saturday, July 18, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

বরিশালে ইফতার নিয়ে রাজনীতি চাঙ্গা

জনতার খবর প্রকাশক জনতার খবর
March 31, 2023
in বরিশাল, সারাদেশ
A A
বরিশালে ইফতার নিয়ে রাজনীতি চাঙ্গা

ছবিঃ সংগৃহীত

1
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

আরো দেখুন

কাঠালিয়ায় জুলাই শহিদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

বরিশাল  প্রতিনিধিঃ

সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগেই অনুষ্ঠিত হবে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন। দুই নির্বাচনের আগে এবারই শেষ রমজান। তাই রমজান মাসকে ঘিরে রাজনৈতিক দলগুলোর ইফতার পার্টির আয়োজনের তোড়জোড়ও এবার অন্যান্যবারের চেয়ে অনেক বেশি।
উভয়দলের সর্বস্তরের নেতাকর্মীদের রাজনীতিতে সক্রিয় করার জন্য পহেলা রমজান থেকে শুরু করে অদ্যবর্ধি শুধু নগরীতেই নয়; ইফতার পার্টির আয়োজন এখন পৌঁছে গেছে গ্রামপর্যায়ে। ইফতার আয়োজনকে ঘিরে দীর্ঘদিন পর বরিশালের রাজনৈতিক অঙ্গন চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ চাচ্ছে ইফতার পার্টিসহ বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করে দ্বাদশ জাতীয় সংসদ ও সিটি নির্বাচনের জন্য প্রস্তুতি জোরদার করতে। আর বিএনপি চাচ্ছে নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি নেতাকর্মীদের সংগঠিত করে ঈদের পর নতুন উদ্যমে সরকার বিরোধী আন্দোলনে মাঠে নামতে। আন্দোলনের মধ্যদিয়েই তারা জাতীয় সংসদ ও সিটি নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে চায়।
সূত্রমতে, জেলার মধ্যে সর্বপ্রথম বিএনপির ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (৩০ মার্চ) আগৈলঝাড়া উপজেলায়। বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) উপজেলা বিএনপির আয়োজনে ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।
আগৈলঝাড়ার বাশাইলস্থ কেন্দ্রীয় বিএনপির ওই নেতার (সোবহান) নিজবাড়িতে অনুষ্ঠিত ইফতার পার্টিতে জেলাপর্যায়ের ও নির্বাচনী এলাকার দুই উপজেলার সহ¯্রাধীক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য এসএম আফজাল হোসেনের সভাপতিত্বে ও আগৈলঝড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলামের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জাহিদ হোসেন পান্না, জেলা উত্তর বিএনপির সদস্য আনোয়ার সাদাত তোতা, জেলা উত্তর যুবদলের যুগ্ন সম্পাদক রাশেদুল ইসলাম টিটন, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা প্রমুখ।
ইফতার পার্টিকে ঘিরে বরিশাল-১ আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কুশল বিনিময়, নেতাকর্মীদের সংগঠিত করে ঈদের পর নতুন উদ্যমে সরকার বিরোধী আন্দোলনে মাঠে নামাসহ আন্দোলনের মধ্যদিয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বরিশাল-১ আসনের এ ইফতার পার্টিকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি ঈদ-পরবর্তী সরকার বিরোধী আন্দোলনে প্রভাব ফেলবে বলে মনে করছেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বরিশাল-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, রাজনৈতিকভাবে ইফতার পার্টির আয়োজন করা হলেও মূলত ইফতার অনুষ্ঠানটি হলো সামাজিক এবং ধর্মীয় কর্মসূচি। নির্বাচনে আমাদের শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা ভোট দেয়না। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষও ভোট দেয়। তাই কেন্দ্রের সিদ্ধান্তনুযায়ী সকলের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করতে রমজান মাসে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
অপরদিকে পহেলা রমজানের দিন পারিবারিক দোয়া-মিলাদের মাধ্যমে নগরীতে পৃথকভাবে দলীয় নেতাকর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে ইফতার মাহফিল করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং তার (মেয়র) চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
দলীয় সূত্রে জানা গেছে, আবুল খায়ের আব্দুল্লাহ প্রথম রমজানে তার মায়ের মৃত্যুবার্ষিকীতে নগরীর কালুশাহ সড়কের ভাড়া বাড়িতে এবং একইসময়ে নগরীর কালীবাড়ি সড়কের সেরনিয়াবাত ভবনে পৃথক দোয়া ও মিলাদের আয়োজন করে নগর ও জেলা আওয়ামী লীগ। আবুল খায়ের আব্দুল্লাহর দোয়া অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করা আওয়ামী লীগ নেতারা বলেন, এবারের অনুষ্ঠানের ভিন্ন তাৎপর্য ছিলো। কারণ সামনে সিটি কর্পোরেশন নির্বাচন। ওই নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী আবুল খায়ের আব্দুল্লাহর রাজনীতিতে আগমনকে বঞ্চিত নেতাকর্মীরা ইতিবাচক হিসেবে নিয়েছেন। সাবেক অনেক নেতাকর্মী এবং বেশ কয়েকজন কাউন্সিলরের উপস্থিতি তারই বহিঃপ্রকাশ।
এ ব্যাপারে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, সব কিছুতেই রাজনীতি টানা যাবেনা। ওই অনুষ্ঠানটি ছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন ও আমাদের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর দাদি আমেনা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া-মিলাদ। তিনি আরো বলেন, দলীয়ভাবে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সম্মানে খুব শীঘ্রই জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
অপরদিকে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু’র সমর্থকদের উদ্যোগে রমজানের শুরু থেকে অদ্যবর্ধি বিভিন্ন এলাকার ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মনোনয়ন প্রত্যাশী জহির উদ্দিন খসরু দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে গণসংযোগ অব্যাহত রেখেছেন।
সবমিলিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ ও বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে নগরীসহ গ্রামপর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের ইফতার আয়োজনকে ঘিরে দীর্ঘদিন পর বরিশালের রাজনৈতিক অঙ্গন চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছে।

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

কাঠালিয়ায় জুলাই শহিদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত

কাঠালিয়ায় জুলাই শহিদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত

July 16, 2026
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

July 16, 2026
খাল দখলমুক্ত করতে কোনো ছাড় দেওয়া হবে না: ড. জিয়াউদ্দিন হায়দার

খাল দখলমুক্ত করতে কোনো ছাড় দেওয়া হবে না: ড. জিয়াউদ্দিন হায়দার

July 16, 2026
ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি

ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি

July 16, 2026
ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার

July 16, 2026
দুই দফা দাবিতে ঝালকাঠিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

দুই দফা দাবিতে ঝালকাঠিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

July 15, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

কাঠালিয়ায় জুলাই শহিদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

খাল দখলমুক্ত করতে কোনো ছাড় দেওয়া হবে না: ড. জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি

সর্বশেষ সংবাদ

কাঠালিয়ায় জুলাই শহিদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত

কাঠালিয়ায় জুলাই শহিদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত

July 16, 2026
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

July 16, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত