বরিশাল প্রতিনিধিঃ
থাকব ভালো রাখব ভালো দেশ,বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ এই ¯েøাগানে বরিশালে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসন এবং জেলা জনশক্তি ও কর্মসংস্থানের আয়োজনে র্যালীর মধ্যে দিয়ে দিবসটি উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জাহাঙ্গীর হোসেন। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সেখান আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা, চেক বিতরণ, পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রুম্পা সিকদার, সভিল সার্জন বরিশাল ডাঃ মারিয়া হাসান, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ মেহেদী হাসান, জেলা জনশক্তি ও কর্মসংস্থানের সহকারী পরিচালক শাহাবুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
শেষে প্রবাসীদের ২১ জন মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি (এসএসসি) প্রদান করা হয়। একইসাথে ২ জন রেমিট্যান্স প্রদান কারিকে সম্মাননা প্রদান করা হয়।










