বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ভোলা জেলা পুলিশ ক্রিকেট টিমকে হারিয়ে বরিশাল জেলা পুলিশ ক্রিকেট দল বিজয় হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারী) সকালে পুলিশ লাইন মাঠে সমাপনী খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান। সভাপতিত্ব করেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
টুর্নামেন্টে ৬ জেলার ৬ টি ও রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এর সদস্যদের একটিসহ মোট ৭ টি দল অংশ গ্রহন করছে।










