বরিশাল প্রতিনিধিঃ
ককটেল ও বিভিন্ন ধরনের জেহাদী বইসহ আটক জামায়াত-শিবিরের তিন নেতাকর্মীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বরিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম। সূত্রমতে, জামায়াত নেতাকর্মীরা শনিবার বিকেলে নগরীর নদী বন্দর এলাকা থেকে মিছিল করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিনটি অবিস্ফোরিত ককটেল ও বিভিন্ন ধরনের জেহাদী বইসহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলো-জামায়াত নেতা পটুয়াখালীর বাউফল এলাকার ইব্রাহিম খলিল বাহারি, শিবির কর্মী রায়হান হাওলাদার ও পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার মেহেদি হাসান।
আটককৃতরা সবাই নগরীর বিসিক সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। আটককৃতদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।










